শোলাকিয়া মসজিদের ইমাম মারা গেছেন

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:৩৮

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম  গোলাপ(৫৫) মারা গেছেন (ইন্নাল্লিলাহে....রাজেউন)। গতকাল সোমবার (১০ এপ্রিল) ইফতারের আগে মসজিদের ভেতরেই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, তিন পুত্র, পাঁচ কন্যা ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ জোহর শোলাকিয়া ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

ইত্তেফাক/কেকে