এসি ছাড়াও ঘর ঠাণ্ডা রাখুন 

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৩:৩০

বৈশাখ বরণের আগেই গ্রীষ্মের  দাবদাহ দাপটে জীবন যেন অসহ্য হয়ে উঠেছে। ফ্যান চালিয়েও কোনও কাজ হচ্ছে না। এই গরমে এয়ার কন্ডিশনার বা রুম কুলার ছাড়া ঘরে থাকা অসম্ভব। কিন্তু গরম থেকে বাঁচতে কয়জনের বাড়িতেই বা এসি লাগানোর সামর্থ্য রয়েছে। তবে কিছু সাধারণ টিপস জানলে এসি না থাকলেও এই গরমে ঘর ঠাণ্ডা রাখা যেতে পারে। চলুন জেনে নেই সে সম্পর্কে: 

  • টিউব লাইট-এর আলো প্রচুর পরিমাণে তাপ বিকিরণ করে দ্রুত ঘরকে গরম করে। তাই সম্ভব হলে কম আলোর এলইডি লাইট ব্যবহার করলে ঘরকে কিছুটা ঠাণ্ডা রাখা যাবে। 
  • কাঠের জানালা হলে কোনো সমস্যা নেই। কিন্তু জানালা যদি কাঁচের হয় তাহলে গাঢ় রঙের পর্দা ব্যবহার করা ভালো। কারণ গাঢ় রঙের পর্দা সূর্যের তাপ আটকাতে সাহায্য করে ।
  • তাৎক্ষনিক এসির সুবিধা পেতে টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রাখুন। এরফলে বাতাসের সঙ্গে বরফের ঠাণ্ডা হাওয়া যোগ হয়ে এসির মতোই কাজ করবে।

  • দুপুরে পশ্চিম ও দক্ষিণের জানালা বন্ধ রাখুন। যে জানালা দিয়ে সবথেকে বেশি হাওয়া আসে সেই জানালা খোলা রাখুন। রাতে শোয়ার সময় জানালা খুলে শুতে যান। এতে করে ঘরে হাওয়া চলাচল করে ঘর ঠাণ্ডা রাখবে।
  • দিনের বেলা দরজা খুলে রাখুন। কারণ দরজা বন্ধ করে রাখলে বাতাস চলাচল করতে পারবে না। এর ফলে রাতেও ঘর গুমোট হয়ে থাকবে। তাই গুমোট থেকে বাঁচতে ঘরের দরজা খুলে রাখুন।
ইত্তেফাক/পিএস/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন