ক্রিকেটার ও সাংবাদিকদের মধ্যে গোপন তথ্য ফাঁস করলেন ধারাভাষ্যকার 

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৬:৫২

মাঠের বাইরে বিতর্কের জন্ম দিয়ে অনেক সময় খবরের শিরোনাম হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এবার পাকিস্তানি ক্রিকেটারদের একটি গোপন তথ্য ফাঁস করলেন দেশটির নারী ধারাভাষ্যকার জয়নব আব্বাস।

পাকিস্তানের নারী ধারাভাষ্যকার জয়নব আব্বাস।

ক্রিকেটাররা উপহার দিয়ে সাংবাদিকদের হাতে রাখেন বলে মন্তব্য করেছন জয়নব আব্বাস। পাকিস্তানের একটি টিভি চ্যানেলের পডকাস্ট প্রোগ্রামে তিনি বলেন, ‘আমি এই বিষয়টি নিশ্চিত যে খেলোয়াড়রা তাদের পক্ষে রাখতে নির্দিষ্ট কিছু সাংবাদিককে অনেক উপহার দিয়ে থাকে। এখানে এটি খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। যার মাধ্যমে সামাজিক মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের অনেক ফলোয়ার তৈরি হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এটি প্রভাবশালী খেলোয়াড়দের চর্চিত বিষয়। যদি কোনো উপহার না থাকে, তবে অবশ্যই কোনো টিকিটের মাধ্যমেও এ ধরনের লেনদেন চলে।’

 

 

ইত্তেফাক/জেডএইচ