সম্পর্কের গল্প, দুই নায়িকা। এতটুকুতে স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা প্রেমের নাটকের একটা সাধারণ গল্প। তবে এই গল্প বেশ জটিল, বাবা ছেলের রসায়ন নিয়ে এগিয়ে চলা। ‘সম্পর্ক’ শিরোনামে সেটা পর্দায় এঁকেছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি।
যেখানে বাবার চরিত্রে আজিজুল হাকিম আর ছেলের চরিত্রে মুশফিক আর ফারহানের গল্প দেখবে দর্শক। যেটার গল্প পরিচালকের আর চিত্রনাট্য করেছেন তাসদিক শাহরিয়ার ও ইব্রাহিম চৌধুরী আকিব।
বাবা আর ছেলের এই গল্পে অতিথি চরিত্রে হাজির হবে দুই নায়িকা কেয়া পায়েল ও সামিরা খান মাহি।
নাটকটি নিয়ে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘গল্পে চমক আছে, একই সঙ্গে মজাও আছে। জোর দিয়ে বলতে পারি গল্প নির্ভর এই কাজটি দর্শক মনে নাড়া দেবে। আসছে ঈদে এলবিসি ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

আমার ক্যারিয়ার ধ্বংস, বাকি আছে শুধু মৃত্যু: নোবেল