ঈদযাত্রায় বিআরটিসির স্পেশাল সার্ভিস শুরু ১৪ এপ্রিল 

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৬:৩১

প্রতি বছরের মতো এবারের ঈদেও স্পেশাল সার্ভিস থাকছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি)। ১৪ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে স্পেশাল সার্ভিসের বাস। মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের বাসের টিকিট। কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে—ঢাকা-ভাঙ্গা, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের বাসের টিকিট। 

গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে—ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালী), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটের বাসের টিকিট। জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে—ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের বাস টিকিট।

মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে—ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের বাস টিকিট।  মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে—ঢাকা-শরীয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের বাস টিকিট।  গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে—বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের বাস টিকিট।  যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে—ঢাকা-রংপুর, শরীয়তপুর রুটের বাস টিকিট। নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে—ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের বাস টিকিট। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে—নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের বাস টিকিট।

 

ইত্তেফাক/ইআ