টটেনহ্যামের সঙ্গে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের সম্পর্ক শেষ হতে যাচ্ছে সামনের বছর। শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে এবার অন্য কোনো বড় ক্লাবেই যেতে পারেন কেইন, ধারণা করা হচ্ছে এমনটিই।
২৯ বছর বয়সী ইংলিশ অধিনায়ককে ছেড়ে দেওয়ার বিনিময়ে এখনও প্রায় ১০০ মিলয়ন পাউন্ডের মতো অর্থ পাওয়ার সুযোগ রয়েছে স্পার্সদের। তাকে পেতে ইতোমধ্যেই বর অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগের পছন্দের তালিকায় শীর্ষেই রয়েছে কেইনের নাম।
এদিকে, ইংলিশ অধিনায়ককে দলে টানতে ইতোমধ্যে মাঠে নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ফরাসি জায়ান্ট পিএসজি। ডেইলি মেইলের এক অনলাইন প্রইতবেওদন অনুযায়ী জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে নিয়েও শোনা গেছে গুঞ্জন। সবগুলো দলই অপেক্ষায় রয়েছে আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। এতে বিনা ট্রান্সফার ফিতে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে ভেড়ানোর সুযোগ সৃষ্টি হবে তাদের সামনে।
আগে থেকেই কেনের প্রতি দৃষ্টি দিয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার সম্ভাব্য পরিবর্তন হিসেবে তাকে পেতে চায় লস ব্লাঙ্কোসরা। এই গ্রীষ্মেই ফরাসি তারকার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে স্প্যানিশ জায়ান্টদের। তবে আগামী মৌসুমের শেষ পর্যন্ত বেনজেমা সেখানে থাকছেন বলে ধারনা করা হচ্ছে।
এদিকে লিওনেল মেসির চলে যাবার সম্ভাবনা দেখা দেয়ায় নতুন তারকা চুক্তিবদ্ধ করার চেষ্টা করছে পিএসজি। ভবিষ্যতে ক্লাবটি ছাড়তে পারেন কিলিয়ান এমবাপ্পে আর নেইমারও। এদিকে কেইন আদৌ স্পার্স ছাড়তে চান কিনা তা দেখতে হবে। যদি ছাড়েনও তাহলে অন্তত প্রিমিয়ার লিগেই থেকে যেতে চাইবেন। কারণ তার সামনে রয়েছে অ্যালান শিয়ারারের গোলের রেকর্ড অতিক্রম করার হাতছানি।
এই মৌসুমে এখন পর্যন্ত ৩০ লিগ ম্যাচে ২৩ গোল করেছেন কেইন। যার ফলে তার মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২০৬টি। যা ব্ল্যাকবার্ন ও নিউক্যাসল কিংবদন্তির চেয়ে ৫৪ গোল কম। এদিকে ইউনাইটেড এবার অন্তত দুইজন স্ট্রাইকারকে দলে নিতে চায় বলে রিপোর্টে দাবি করা হয়েছে। অভিজ্ঞ এই স্ট্রাইকারের পাশাপাশি ব্রাইটনের তরুণ তারকা ইভান ফার্গুসনকেও তারা দলে টানতে চাইছে তেন হাগ বলে জানা গেছে।
