মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ বন্ধ হচ্ছে আগামী সোমবার (১৭ এপ্রিল) থেকে। ছুটি শেষে ২৯ এপ্রিল যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে।
বুধবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামী ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে আবাসিক হলসমূহও বন্ধ থাকবে। এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহের সঙ্গে আবাসিক হলও বন্ধ হবে। এদিন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে ছুটি শেষে আগামী ২৯ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে।
