আহাদ আলী মোল্লা
বছর বছর কালো টাকার
পাহাড়ে ধস নামে,
বাজেটে হয় সাদা, পরে
লাগে তা কাজকামে।
কিন্তু কালো টাকার পাহাড়
গড়েন যারা দেশে,
কোন আমলে কবে কখন
কে গিয়েছেন ফেঁসে?
কালো টাকার মজুদ ভেঙে
করেন যারা সাদা,
নানাভাবেই সবখানে বেশ
পান বেশি মর্যাদা।
এই কারণেই দুর্নীবাজ
বাড়ে সমান তালে,
যায় জড়িয়ে বারে বারে
কালো টাকার জালে।
এতেই তারা উত্সাহ পান
করেন কালোর আবাদ,
বৈধতা পায় কালো টাকা
যায় না দেয়া তা বাদ?
