মাদারীপুর পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াটার সাপ্লাই বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে শকুনীলেকের দক্ষিণপাড় এলাকায় পানির লাইন মেরামতের সময় এ ঘটনা ঘটে।
নিহত শামীম সরদার ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকার সিদ্দিক সরদারের ছেলে। সে মাদারীপুর পৌরসভার পানির লাইনের মাস্টাররোলে লাইনমিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার ইলিয়াস আহমেদ ফিরোজ বলেন, একটি মটরের লাইন থেকে শামীম বিদ্যুতায়িত হলে দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পৌরসভার স্টাফ শামীমের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
