উইলিয়ামসনের সুস্থতা কামনা করলেন বাবর 

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৯:৫৭

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুজরাট টাইটানসে নাম লিখিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি।  এতেই আগামী ওয়ানডে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে উইলিয়ামসনের।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

উইলিয়ামসনের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। উইলিয়ামসন সুস্থতা কামনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে উইলিয়ামসনের সঙ্গে নিজের ছবি দিয়ে বাবর লিখেছেন, ‘আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন কেন উইলিয়ামসন।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Babar Azam (@babarazam)

এদিকে, উইলিয়ামসনকে ছাড়াই আগামী ১৪ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। অবশ্য আইপিএলের কারণে আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন উইলিয়ামসন। 

ইত্তেফাক/জেডএইচ