রঙ্গরস

আপডেট : ২১ জুন ২০১৯, ১৯:৪১

জনৈক জনপ্রিয় টিভি উপস্থাপক গেছেন সাইকিয়াট্রিস্টের কাছে।

—ডাক্তার সাহেব গত একমাস হলো আমি একবিন্দু ঘুমাতে পারছি না। যখনই দুচোখের পাতা এক হয় তখনই একটা দুঃস্বপ্ন আমাকে তারা করে।

—দুঃস্বপ্নটা একটু বর্ণনা করুন।

—আমি দেখি যে টানা ঘণ্টার পর ঘণ্টা আমি হাসির ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করছি এবং দর্শকরাও আমার কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে...।

—হুম! কিন্তু এটা দুঃস্বপ্নের কী হলো? আপনার হাসির ম্যাগাজিন দেখে লোকে হাসছে এটা তো ভালো...।

—কী বলছেন?? একবার ভেবে দেখেছেন, টানা ঘণ্টার পর ঘণ্টা ধরে অনুষ্ঠান চলছে অথচ কোনো স্পন্সর নেই...!!

 

 

০