আপনার রাশিফল

আপডেট : ২১ জুন ২০১৯, ১৯:৪২

মুহম্মদ আনিসুল হক

২২ জুন ২০১৯ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ৮ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৮ শাওয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ২ ও ৪। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: গার্নেট ও মুক্তা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সাংগঠনিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।  

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)  

কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থভ্রমণ শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময়ের প্রতিকূলতাকে ধৈর্যের সঙ্গে অতিক্রম করুন। কারো সঙ্গে মতবিরোধে না জড়ালেই ভালো করবেন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের কোনো বিষয় চিন্তার কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পথ চলাচলে সতকর্তা অবলম্বন করুন। অন্যথায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। মায়ের চিকিত্সার ব্যাপারে যত্নবান হলে ভালো করবেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কাউকে ধারকর্জ দেওয়া থেকে বিরত থাকুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভ হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। ব্যক্তিত্ববোধ বজায় রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা-মোকদ্দমা কিছু থাকলে তা আপনার বিপক্ষে চলে যেতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয় হ্রাসের চেষ্টা করুন।