জেনে নিন

আপডেট : ২১ জুন ২০১৯, ১৯:৪৯

g   পর্যটক আকর্ষণে বিনামূল্যে সিম কার্ড দেবে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ আরো সহজ ও ঝামেলামুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ইন্টারনেট ব্যবহারের জন্য ডেটা ও ফ্রি টকটাইম যুক্ত থাকবে।

g   দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, ১৮ বছরের ওপরে ভ্রমণকারীরা ট্রানজিট ও ভিজিট ভিসা আর ভিসা-অন-এরাইভালের ক্ষেত্রে দুবাই বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে একটি করে সিম কার্ড পাবেন। এর মেয়াদ থাকবে এক মাস। সিম কার্ড ব্যবহারকারী পর্যটক আমিরাত ছাড়ার পরপরই তা নিষ্ক্রিয় হয়ে যাবে।

g   দুবাই বরাবরই পর্যটকবান্ধব গন্তব্য। ২০২৫ সালের মধ্যে বছরে ২ কোটি ৩০ লাখ থেকে আড়াই কোটি পর্যটক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুবাই। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ভ্রমণপিপাসু সেখানে ভিড় করে। দুবাই ট্যুরিজমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের প্রথম তিন মাসে সাড়ে ৪৭ লাখ পর্যটক শহরটিতে বেড়াতে যায়। এর মধ্যে ভারতীয়রা সবচেয়ে বেশি।