রাজধানীর নবাবপুর সুরিটোলায় মার্কেটের পাশে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে নবাবপুর টাওয়ারের পাশে ৭০/এ, লুতফর রহমান লেনে এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া উইং।
এদিকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
