বাড্ডায় চলন্ত বাসে আগুন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ ও বাসে কোনো যাত্রী ছিল কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমএস