স্মরণীয় পঙক্তি

আপডেট : ২১ জুন ২০১৯, ১৯:৫৪

আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা-

ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা!

 

     ছায়াবাজি- সুকুমার রায়

অসময়ে কৃষি করে

মিছামিছি খেটে মরে

গাছ যদি হয় বীজের জোরে

ফল তো ধরে না।

সময় গেলে সাধন হবে না-               লালন শাহ্

বর মাগ মনোনীত যাহা চাহ দিব

প্রণমিয়া পাটুনী কহিছে জোড় হাতে।

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।।

 

                        আমার সন্তান- ভারতচন্দ্র রায়গুণাকর