কওমি মাদরাসা থেকে জঙ্গির উত্থান হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী  

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০১:২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদের উত্থানের সময় অনেকেই মনে করতেন কওমি মাদ্রাসা থেকেই জঙ্গিরা প্রশিক্ষণ নিয়ে বের হয়। আমরা তখন বলেছিলাম কওমি মাদ্রাসায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ইসলাম শিক্ষা দেয়া হয়। ইসলাম কি তা শেখানো হয়। এখান থেকে কখনো জঙ্গি উত্থান হয়নি, হতেও পারেনা। কারণ ইসলাম শান্তির ধর্ম। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে হাটহাজারী দারুল উলুম মাদরাসা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম কোনো মানুষ হত্যা করার ধর্ম নয়। রক্তপাত করার হুকুম ইসলাম শেখায় না। সেজন্য আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমরা জঙ্গি দমন করেছি এবং আমাদের আলেম-ওলামারা এবং মসজিদের ইমাম মোয়াজ্জিনরা জঙ্গি দমনে আমাদেরকে সহযোগিতা করেছেন।

তিনি বলেন, হেফাজতের অনেকেই মুক্তি পেয়েছেন পর্যায়ক্রমে অন্যরাও মুক্তি পাবেন। 

মাদ্রাসায় এসে তিনি প্রথমে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন। পরে মন্ত্রী মাদ্রাসার মিলনায়তনে একটি আলোচনা সভায় অংশ নেন।

ইত্তেফাক/এমএএম