গিলর ফিফটিতে জয়ের ধারায় ফিরলো গুজরাট

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৬:৪০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পেসার মোহিত শর্মা ও ব্যাটার শিভমন গিলের নৈপুণ্যে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে জয়ের গুজরাট টাইটান্স। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মোহালিতে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। 

ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ম্যাথু শর্ট সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া জিতেশ শর্মা ২৫, ইংল্যান্ডের স্যাম কারান-শাহরুখ খান ২২ রান করে করেন। গুজরাটের মোহিত ১৮ রানে ২ উইকেট নেন। 

১৫৪ রানের টার্গেটে ব্যাট গিলের হাফ-সেঞ্চুরিতে ১ বল বাকী রেখে জয় তুলে নেয় গুজরাট। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৯ বলে ৬৭ রান করেন গিল। ম্যাচ সেরা হন গুজরাটের মোহিত। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয়স্থানে গুজরাট। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে পাঞ্জাব।

ইত্তেফাক/জেডএইচ