ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা মাছিমনগর বাজারের আবু উলাইয়া নামক রড সিমেন্টের দোকানের সামনে থেকে গতকাল ৭০পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।
আসামিরা হলো- মো. আক্তার হোসেন (৩৫) মো. হেলাল মিয়া (৪১)।
গোপন সূত্রে খবর পেয়ে এসআই নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করেছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম জানান, আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।
