রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে পুড়ে গেছে মার্কেটের আড়াইশর বেশি দোকান। এমনটি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন আরও জানান, বঙ্গবাজারের ক্ষত কাটতে না কাটতেই নিউ মার্কেটে আগুন লাগলো। আমরা এই আগুনের দ্রুত তদন্ত চাচ্ছি। কোনও নাশকতা না কি অন্য কিছু তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। এরপর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটাই আমাদের চাওয়া।
