৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ কথা এখন সবারই জানা। নির্বাচনকে ঘিরে এখনই শুরু হয়ে গেছে আলোচনা, তর্ক-বিতর্ক। সেসব জানাচ্ছেন সুদিপ্ত কুমার নাগ, সাথে আছেন
রবিউল ইসলাম সুমন
আপনি বলতে চাচ্ছেন যে, সারাবছর ধরে নির্বাচন থাকলে লাভ হতো। কিন্তু কেন?
তাহলে সারাবছরে একদিনও চা আর সিগারেটের বিল দেওয়া লাগত না। নেতার নামে বাকি খেয়ে বছর পার করে দিতাম।
ঘটকসাহেব, আপনি বললেন ছেলে কোটিপতি, এখন দেখছি সে আগে জামাকাপড়ের ব্যবসা করত, এখন তা বাদ দিয়ে ব্যানার ও প্রেসের ব্যবসা শুরু করেছে!
ছেলে এখন কোটিপতি না হলেও নির্বাচনের আগেই কোটিপতি হয়ে যাবে, আপনি শিউর থাকেন। এখনই তো অর্ডার নিয়ে কূল পায় না...
এবার নির্বাচনে কে জিতবে বলে তোর মনে হচ্ছে?
যে জিতে জিতুক। সামনে বিসিএস পরীক্ষা। এবার আমাকে বিসিএসে চান্স পেতেই হবে, নাহলে শানিলার বাবার মন আর জিততে পারব নারে!
কার্টুনিস্ট ভাই, ঠাট্টার জন্য কার্টুন আঁকতে হবে। আপনার কোনো খোঁজখবর নাই কেন?
আমি এখন নির্বাচনের লিফলেটের ডিজাইন নিয়ে ব্যস্ত। পরে যোগাযোগ করেন।
সবাই নমিনেশন ফরম কিনতেছে। ভাবতেছি আমিও নমিনেশন ফরম কিনব।
আমি কি কইছি যে, তোর দলের নমিনেশন ফরম কিনব? আমি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের নমিনেশন ফরম কিনব।
আমার মাথা খারাপ হইছে নাকি যে, তোর কাছে আমি নমিনেশন ফরম বিক্রি করব। তুই অন্যকোনো দলের নমিনেশন ফরম ক্রয় কর।
