প্রবাসীদের সম্মানে মালদ্বীপ দূতাবাসের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৯:০১

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সম্মানে শুক্রবার দূতাবাসের হলরুমে  ইফতার ও দোয়া  মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।  

ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, ইউএসএ বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম, এনবিএল মানি ট্রান্সফারের সিও মাসুদুর রহমান,  ঢাকা ট্রেডার্সের সিইও মো. বাবুল হোসেন, মা ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের সিইও ব্যবসায়ী আলতাফ হোসেন, এল ট্যুর প্রাইভেট লিমিটেডের সিইও কাশেদুল ইসলাম, প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, প্রবাসী ব্যবসায়ী মুজিবুর রহমান, আব্দুল ছালেহ কুদ্দুস প্রমুখ।

অনুষ্ঠানে হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, দেশের স্বার্থে প্রবাসীদেরকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। 

ইত্তেফাক/এএএম