প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন লিটন দাস। বাংলাদেশি এই ব্যাটার দলের সঙ্গে যোগ দেওয়ার পর একটি ম্যাচও খেলেছে কলকাতা। তবে সেই ম্যাচে অভিষেক হয়নি লিটনের। একাদশে জায়গা পেতে লিটনের লড়াই চলছে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে।
রোববার (১৬ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে কলকাতা। এই ম্যাচেও একাদশে নেই লিটন। শেষ দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় মুম্বাইয়ের বিপক্ষে লিটনের অভিষেক হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে মুম্বাইয়ের বিপক্ষে আগের একাদশ নিয়েই মাঠে নামছে কলকাতা। আর তাই অভিষেকের জন্য আরও অপেক্ষা করতে হবে লিটনকে।
তবে শেষ দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় মুম্বাইয়ের বিপক্ষে গুরবাজ বাদ পড়বেন বলে মনে করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তবে গুরবাজের ওপরই ভরসা রাখছে কলকাতা।
