বিভিন্ন ধরনের নির্বাচন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৮:০০

g মাহবুব নাহিদ

 

গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড নির্বাচন :এই নির্বাচন অনুষ্ঠিত হয় গার্লস স্কুল বা কলেজের সামনে।

পাত্র-পাত্রী নির্বাচন :এই নির্বাচন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নির্বাচন সাধারণত সংগঠিত হয় পারিবারিক পর্যায়ে।

জাস্টফ্রেন্ড নির্বাচন :এই নির্বাচন পরোক্ষভাবে সংগঠিত হয়। কেউ কিছু দেখতে পায় না কিন্তু মনে মনে ঘটে যায়।

ড্রেস নির্বাচন :এই নির্বাচন সাধারণত মেয়েদের জন্য কঠিন। সংগঠিত হয় শপিংমলে। প্রায়ই নির্বাচনের ফলাফল অমীমাংসিত থাকে।

মাছ-তরকারি নির্বাচন :বাজারে গিয়ে পছন্দমতো জিনিস নির্বাচন করাও অতীব জরুরি। কারণ নির্বাচন পরবর্তী হামলার সমূহ সম্ভাবনা থাকে।

পোশাক নির্বাচন :মেয়েদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে মেয়েরা ভোটগ্রহণ করলেও ফলাফল উপেক্ষিত হওয়ার হারই বেশি।

বাসের সিট নির্বাচন :একটা ছেলে যখন বাসে উঠে যদি দেখে একটা মেয়ের পাশে সিট খালি আছে, তখন পড়ে বিপাকে, আর যদি আরও সিট খালি থাকে তাহলে সিট নির্বাচন কঠিন হয়ে পড়ে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।