রাজধানীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১২:১০

রাজধানীর কদমতলী এলাকায় একটি দশতলা ভবনের ছাদ থেকে পড়ে রোববার (১৬ এপ্রিল) ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ইয়াসিন আহমেদ হৃদয় কদমতলীর পলাশপুর পূর্ব ধনিয়া এলাকার আহমেদ উল্লাহ জনির ছেলে।

মৃতের বাবা আহমেদ উল্লাহ জনি জানান, ইফতার সেরে সন্ধ্যায় ছাদের রেলিংয়ে বসে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যান ইয়াসিন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

ইত্তেফাক/আরএজে