ঈদে ঘরেই চুল রঙ করতে 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬:২৯

চুলের রঙ নিয়ে অনেকেরই ভাবনার অন্ত নেই। অবশ্য চুলের রঙ বংশগতিবিদ্যার ওপরই নির্ভরশীল। অনেকের অকালে চুল পেকে যায় আবার অনেকে উৎসবের আগে চুলে আলাদা রঙ করতে চান। রাসায়নিক পণ্য ব্যবহার করলে চুলের ক্ষতি হয়। তবে ঘরোয়াভাবে সহজেই চুল রঙ করা যেতে পারে। চুল রঙ করার কয়েকটি ঘরোয়া ও প্রাকৃতিক পদ্ধতি নিয়েই আজকের আলোচনা:

কফি শুধু চুমুকের নয়
এক কাপ কড়া কফি বানিয়ে ঠাণ্ডা করুন। কফির মিশ্রণ চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলতে হবে। কফি ব্যবহার করলে আপনার চুলে উজ্জ্বল গাঢ় বাদামি রঙ আসবে। ফলে ঈদের লুকও হবে কিছুটা ভিন্ন।

মেহেদি রাঙাক চুলের ভাজ
ঈদের সময় হাতে মেহেদি দেয়া হবেই। অনেকের জন্য চুলের রঙ হিসেবেও এর জনপ্রিয়তা অনেক। মেহেদির গুড়া গরম পানিতে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি মাথায় দিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করুন। সময়মতো ধুয়ে নিলে মাথার চুলে লাল-কমলা আভা তৈরি হবে। তাছাড়া চুলের স্বাস্থ্যেরও উন্নতি হবে।

ক্যামোমাইলের কড়া চা
ক্যামোমাইলের কড়া এক কাপ চা ঠিক কফির মতো বানিয়ে ব্যবহার করুন। ক্যামোমাইল ব্যবহারে চুলে হালকা সোনালী রঙ আসবে।

বিটের রসে বেগুনি রঙ
বাজারে গেলেই আজকাল বিট পাওয়া যায়। এর বেগুনী রঙটি আকর্ষণীয়। কয়েকটি বিট সিদ্ধ করে রসটি ঠাণ্ডা করে চুলে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চুলে লালচে-বেগুনী আভা আসবে।

নীল দিয়ে নতুনত্ব
গরম পানিতে নীল গুঁড়া মিশিয়ে পেস্ট করতে হবে। মিশ্রণটি ঠাণ্ডা করে চুলে লাগান। ২-৩ ঘণ্টা পর মাথা ধুয়ে ফেলুন। চুলে গাঢ় নীল ও কালো রঙের আভা নতুনত্বেরই প্রচারক।

লেবুর রসেও কাজ হয়
অবাক হওয়ার কিছু নেই। লেবুর রস বের করে চুলে কয়েক ঘণ্টা লাগিয়ে রাখুন। মাথা ধুয়ে ফেললে চুলে হালকা সোনালি আভা থাকবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন