‘এই সিনেমাটি নতুন একটি উদাহরণ হতে যাচ্ছে’

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৪৫

বিনোদন রিপোর্ট

 

নুসারত ইমরোজ তিশা। ছোটপর্দা ও বড়পর্দা দুই অঙ্গনেই জনপ্রিয় তিনি। পাশাপাশি সিনেমার মধ্যে দিয়ে বেশ প্রশংসা ও স্বীকৃতিও পেয়েছেন তিনি। সম্প্রতি আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিশা। ‘ঢাকা ২০৪০’ শিরোনামের সিনেমাটির পরিচালক দীপংকর দীপন।

সম্প্রতি সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির কুশীলব নুসরাত ইমরোজ তিশা, বাপ্পী চৌধুরী, নুসরাত ফারিয়াসহ চলচ্চিত্রটির প্রযোজক সনেট কুমার সাহা।

২৪ জুন থেকে শুটিং শুরু হবে ছবিটির।

তিশা বলেন, ‘এই সিনেমাটি নতুন এক উদাহরণ হতে যাচ্ছে।  ভালো একটি কাহিনি নিয়ে কাজ হচ্ছে। আমরা সুন্দর এক বাংলাদেশ চাই।’ দীপংকর দীপন বলেন, ‘এই সিনেমাতে একটি সামাজিক গল্প দেখা যাবে। তবে সেটি ভবিষ্যতের। ২০৪০ সালের একটি গল্প এখানে দেখানো হবে। আমিও আপনাদের মতোই একজন, বাংলাদেশ নিয়ে নেতিবাচক কিছু বললে যার খুব গায়ে লাগে। নিজের কাজ দিয়ে বাংলাদেশের ইমেজকে একটু এগিয়ে নিতে চাই।’