দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে রচিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেম, মিলি মুন্সী, চান্দা মাহজাবিন, রেজাউল সুজন, আইনুন পুতুল, রুহুল, তূর্য, নাজাহ আলাইনাসহ অনেকে।
রাইসা অফিসে আসার পর থেকেই নন্দিনী রাইসার ঘনিষ্ঠ হয়ে ওঠে দিনদিন। বদলে যেতে থাকে যেন নন্দিনী। যে নন্দিনী সবার হয়ে লড়তো সেই নন্দিনীই রাইসার কথায় অফিস থেকে ছাঁটাই করে দেয় তাঁরই কাছের মানুষগুলোকে। তখন মাহিনেরও খটকা লাগে। ধীরে ধীরে মাহিনের অবিশ্বাস তৈরি হতে থাকে নন্দিনীর ওপর। একজোট হয়ে থাকা অফিসে দেখা দেয় ভাঙনের রেখা। তবে কী নন্দিনী সত্যি সত্যি রাইসার হাতের পুতুল হয়ে গেল? নাকি রাইসাকে ধরতে এটা তাঁর কোনো চাল? এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
