আইসক্রিম কিনতে হলে...

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৮:০১

 

আইসক্রিম কিনতে হলে যা যা করতে হবে,

তা-ই জানাচ্ছেন মুহাম্মাদ শরিফুজ্জামান

 

v মাত্র ৫০ হাজার টাকা ব্যয় করে একটা ফ্রিজের অর্ডার দিতে হবে। ফ্রিজ ডেলিভারি দেওয়ার সময় কোম্পানির প্রচার ও প্রসারের জন্য কর্তৃপক্ষ ফ্রিজ-ভর্তি আইসক্রিম পাঠিয়ে দেবে।

v মাত্র কয়েক কোটি টাকা দিয়ে ঢাকা শহরের এমন জায়গায় ফ্ল্যাট নিতে হবে যার নিচতলায় আইসক্রিমের দোকান থাকবে। এর ফলে কষ্ট করে আইসক্রিম কিনতে যাওয়া লাগবে না। লিফট দিয়ে নিচে নামলেই আইসক্রিম পাওয়া যাবে। এর জন্য যোগাযোগ করতে হবে ফ্ল্যাট বেচাকেনা করার সাথে জড়িত কোম্পানির সাথে।

v দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ, স্যাটেলাইট টিভি চ্যানেল ও রেডিওতে ‘আইসক্রিম চেয়ে’ বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। এতে করে দেশখ্যাত আইসক্রিম কোম্পানিগুলো আইসক্রিম নিয়ে সশরীরে বাসায় এসে উপস্থিত হবে।