পাবনা প্রতিনিধি
‘মাদক ছাড়ো, ক্রীড়া ধরো’ এই স্লোগানে মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে পাবনা জেলা পুলিশের আয়োজনে শুক্রবার মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এদিন সকাল ৬টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শহীদ এম মনসুর আলী কলেজ মাঠ থেকে শুরু হয়ে পাবনা পুলিশ লাইনস মাঠ পর্যন্ত মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী।
