বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৪:০৬

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাস্কাটের আলখয়ের ফাহম বলরুমে এতে  সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর সম্মানিত দ্বিতীয় সচিব [ শ্রম উইংস]  আসাদুল হক। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্টপোষক গাল্ফ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, সোশ্যাল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হোসনী গ্রুপ এর জি এম ইব্রাহিম চৌধুরী, বৃহত্তর নোয়াখালী উইংস এর আহ্বায়ক সেলিমুল্লা সেলিম।

ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিনের সঞ্চালনায় ও হাফেজ মোঃ ইদ্রিস পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে স্বাগত বক্তব্য দেন ক্লাবের যুগ্ম সম্পাদক ও মাহফিল এর আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন। এ সময় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, মহসিন আলী সরকার ও সদস্য শাহজান ভুইঞা উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন ক্লাবের ট্রেজারার আব্দুল ছালাম আল কাদেরী।

অভ্যার্থনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও আজিমুল হক বাবুল, সিআইপি যুগ্ন সম্পাদক আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার।

ইফতার মাহফিল সফল হওয়াতে ক্লাবের চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানান।

ইফতার আইটেমে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারে ভরপুর ছিল। সাথে নৈশভোজে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

ইত্তেফাক/এসসি