সামরিক প্রশিক্ষণে বিটিএসের জে-হোপ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৭:৫৫

দক্ষিণ কোরিয়ায় সমর্থ সবার জন্য ১৮ থেকে ২১ মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। সে কারণে মঙ্গলবার (১৮ এপ্রিল) সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন কে-পপ ব্যান্ড বিটিএস এর সদস্য জে-হোপ।

বিটিএস এর সদস্য জে-হোপ।

রাজধানী সিউল থেকে ৮৭ কিলোমিটার পূর্বে অবস্থিত ওনজু সামরিক বুট ক্যাম্পে যোগ দেন জে-হোপ। এই সময় তার সমর্থকেরা তার ছবি নিয়ে ঐ এলাকায় উপস্থিত হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ মোতায়েন করতে হয়েছিল।

এর আগে সোমবার (১৭ এপ্রিল) সমর্থকদের এক প্ল্যাটফর্মে জে-হোপ বলেন, 'আমি পরে ফিরে আসবো।' বিটিএস এর দ্বিতীয় সদস্য হিসেবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দিলেন জে-হোপ। গত ডিসেম্বরে প্রথম সদস্য হিসেবে সামরিক বাহিনীতে যোগ দেন ব্যান্ডের সবচেয়ে বয়স্ক সদস্য জিন।

রাজধানী সিউল থেকে ৮৭ কিলোমিটার পূর্বে অবস্থিত ওনজু সামরিক বুট ক্যাম্পে যোগ দেন জে-হোপ।

অ্যাথলিট ও সংগীত শিল্পীদের একটি অংশ কিছু শর্তে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে রেহাই পেয়ে থাকেন। তবে কে-পপ শিল্পীরা এই সুযোগ পান না। ২০২৫ সালের মধ্যে বিটিএস এর সব সদস্য সামরিক প্রশিক্ষণ শেষ করার পরিকল্পনা করছে বলে ব্যান্ডের এজেন্সি গত বছর জানিয়েছিল।

ইত্তেফাক/ডিএস