ঈদের আগে ওমরাহ করলেন মাশরাফি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৯:০৭

চলছে রমজান মাস। আর এই মাসেই পবিত্র ওমরাহ পালন করতে এখন মক্কা নগরীতে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের পরিবারকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করছেন তিনি।

বুধবার (১৯ এপ্রিল) মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের ওমরাহ পালনের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, 'আলাহামদুলিল্লাহ'।

ছবিতে দেখা যায় মাশরাফির সঙ্গে রয়েছেন তার স্ত্রী-ছেলে এবং মেয়ে। এছাড়াও রয়েছেন মাশরাফির বন্ধু আসিফ রেজা। ওমরাহ পালন শেষে কবে দেশে ফিরবেন তা জানা যায়নি। 

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন  মাশরাফি। তার নেতৃত্বে সুপার লিগ নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঈদের পর আগামী পহেলা মে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই দেশে ফেরার কথা মাশরাফির।  

ইত্তেফাক/জেডএইচ