গুগল ফটোজ ব্যবহার আরো সহজ হবে নতুন ফিল্টার অপশনে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৯:৩০

শীঘ্রই গুগল ফটোজে ফোটো গ্যালারিতে বাছাই করার ফিল্টার যুক্ত হবে। সম্প্রতি একজন বিখ্যাত রিভার্স ইঞ্জিনিয়ার অ্যাপটিকে ফিল্টার বাটন দেখতে পেয়েছে। ধারণা করা হচ্ছে এটিই অ্যান্ড্রয়েডের নতুন ফিল্টার বাটন। এই অপশন গুগল ফটোজে চালু হলে গ্যালারিতে অসংখ্য ছবির মধ্যে আপনার পছন্দের ফটো বাছাই করা অনেক সহজ হবে। যদিও গুগল এ বিষয়ে কোনো তথ্যই দেয়নি। তাই ব্যবহারকারীরা জানেনা কবে নাগাদ এই সহজ ফিচারটি যুক্ত হবে।

জেন ম্যানচুয়াং ওং রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অ্যাপের বহু ফিচার খুঁজে বের করেন। তিনি গত বুধবার এই আবিষ্কারের কথা জানান সবাইকে। গুগল ফটোজের সার্চ বারেই এই ফিল্টার অপশন দেখা যাবে। সেলফি, ভিডিও, আরকাইভ, মোশন ফটো এমনকি সাজেশানও থাকবে এই বাটনে।

যদিও গুগল ফোটোজে ইতোমধ্যে সেলফি, ভিডিও, স্ক্রিনশট, ফটোস্ক্যান ফিল্টার করার সুবিধা রয়েছে। কিন্তু নতুন ফিল্টার বাটন তথ্য পাওয়া আরো সহজ করে তুলবে। সম্প্রতি গুগল এই অ্যাপে অনেকগুলো নতুন ফিচার যুক্ত করেছে। গুগল ফটোজে যুক্ত হয়েছে গুগল লেন্স ফিচার। এমনকি ফটোজের ডেডিকেটেড ভিডুইও এডিটিং টুলটিও বেশ কার্যকর।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন