ডিবি প্রধান হারুনের আতিথেয়তায় মুগ্ধ নায়িকা ববি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২১:০৫

গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ডিবি প্রধানের অফিসে তোলা চারটি ছবি প্রকাশ করেন ববি। ক্যাপশনে লিখেন, ‘শায়লা মিটস হারুন!’

মূলত এবার ঈদে ববির ‘পাপ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সেখানে তিনি শায়লা নামে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের (ডিবি) চরিত্রে অভিনয় করেছেন।

ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ববি বলেন, ‘হারুন ভাই আমাদের জন্য বরাবরই বিশেষ একজন মানুষ। তার সততা ও দেশের জন্য ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। বরাবরই তার আতিথেয়তা এবং সহযোগিতায় মুগ্ধ হই।’

জানা গেছে, রবিবার দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন ববি। ধারণা করা হচ্ছে এই ঈদে ববির মুক্তিপ্রতীক্ষিত ছবি “পাপ”র প্রচারণার অংশ হিসেবেই সেখানে গিয়েছিলেন। 

সৈকত নাসিরের পরিচালনায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত “পাপ” সিনেমায় ববি ডিবি পুলিশের চরিত্রে অভিনয় করেন। ইতোমধ্যে ছবির টিজার, ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। যেখানে ডিবি পুলিশ কর্মকর্তার চরিত্রে ববির উপস্থিতি নজর কেড়েছে।

‘পাপ’ ছবিতে আরও অভিনয় করেছেন রোশান, জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ