সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মালেকা খাতুন (৬০) নামের এক নারী শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত মালেকা খাতুনের বাড়ি সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুরের ইউপির উত্তর মোহাম্মদপুর গ্রামে। সে ওই বাড়ির মৃত আবদুল মালেক স্ত্রী।
এরআগে গত সোমবার সকালে বাড়ির জায়গা পরিমাপ করা নিয়ে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে ৪ দিন চিকিত্সাধীন থাকার পর শুক্রবার বিকলে মালেকা খাতুন মারা যায়।
এ ঘটনায় নিহত মালেকা খাতুনের মেয়ে রোজিনা বেগম বাদি হয়ে সেনবাগ থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখনপর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোহাম্মদ আলী পাটোয়ারী ঘটনাটি নিশ্চত করেন।
