গরমে হিট স্ট্রোক হলে করণীয়

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৬:১১

ঈদের আমেজ শুরু হয়ে গেলেও প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। রোজা থেকে প্রচণ্ড রোদে ঘোরাঘুরি কেনাকাটা, কাজের চাপ, সব মিলিয়ে এসময় হিট স্ট্রোকের সম্মুখীন হতে পারেন অনেকেই। হিট স্ট্রোক হলে কি করনীয় সে সম্পর্কে জানিয়েছেন ডাক্তার দ্বিপন চৌধুরী। চলুন জেনে নেই: 

  • গরমে সব সময় হালকা রঙের ও ঢিলেঢালা পোশাক পড়ুন। যাতে সহজেই বাতাস চলাচল করতে পারে।
  • হিট স্ট্রোক হলে দ্রুত রোগীকে ঠাণ্ডা পরিবেশে রাখতে হবে। সম্ভব হলে এসি লাগানো ঘরে রাখুন।
  • যে কোনো উপায়ে রোগীর শরীরের তাপমাত্রা কমাতে হবে।

  • হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীর বারবার পানি ভেজানো কাপড় দিয়ে মুছে দিন। প্রয়োজনে ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ জড়িয়ে রাখতে হবে।
  • প্রাথমিক পর্যায়ে হিট স্ট্রোকের মোকাবেলা করার পর দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যেতে হবে।
ইত্তেফাক/পিএস/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন