ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা
ইসলামপুরে বিজলী (১৭) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বিজলী পৌর এলাকার মধ্য দরিয়াবাদের আজিজল এলাইস আজিজলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিজলী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ ব্যাপারে ইসলামপুর থানার এসআই হাসমত আলী জানান, বিজলী পারিবারিক কলহে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
