সেই অমৃতপাল সিংয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ 

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৬:৩২

ভারতের পলাতক খালিস্তানপন্থী বিচ্ছিনতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌরকে অমৃতসর বিমানবন্দরে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাঞ্জাব পুলিশের সূত্র এ তথ্য জানিয়েছে। আটক হওয়ার আগে কিরণদ্বীপ যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। খবর এনডিটিভি। 

পাঞ্জাব পুলিশ সূত্র জানিয়েছে, "অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌরকে এখনও আটক করা হয়নি। তাকে অভিবাসন বিভাগ জিজ্ঞাসাবাদ করছে।"

অমৃতপাল সিং এই বছরের ফেব্রুয়ারিতে ইউকে-ভিত্তিক এনআরআই কৌরকে বিয়ে করেছিলেন। এরপর জানান তিনি এবং তার স্ত্রী পাঞ্জাবে থাকবেন।

অমৃতপাল সিংকে দেশটির সরকার খালিস্তানি-পাকিস্তান এজেন্ট হিসাবে বর্ণনা করে, তিনি গত কয়েক বছর ধরে পাঞ্জাবে সক্রিয় ছিলেন এবং প্রায়শই সশস্ত্র সমর্থকদের দ্বারা রক্ষা করতে দেখা যায়। তিনি নিজেকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসবাদী জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের অনুসারী বলে দাবি করেন। তার সমর্থকদের মধ্যে "ভিন্দ্রানওয়ালে ২.০" নামে পরিচিত।

পুলিশ গত মাসে অমৃতপাল সিং  এবং তার "ওয়ারিস পাঞ্জাব দে" সংগঠনের সদস্যদের বিরুদ্ধে একটি বড় ক্র্যাকডাউন শুরু করে। বিগত একমাসেরও বেশি সময় ধরে অমৃতপালকে ধরার চেষ্টায় তল্লাশি জারি রেখেছে পঞ্জাব পুলিশ।

ইত্তেফাক/এফএস