স্ন্যাপচ্যাটের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট সম্প্রতি সারাবিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। কোম্পানিটি সম্প্রতি স্ন্যাপ পার্টনার সামিটের আয়োজন করেছে। ফেব্রুয়ারিতে তারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চ্যাটবট চালু করেছিল। তবে শুধুমাত্র পেইড সাবস্ক্রাইবাররা এই ফিচার ব্যবহার করতে পারতেন। ফলে স্ন্যাপচ্যাট থেকেই ওপেনএআই-এর মতো করে কথা বলা যেত। কিন্তু এখন এই ফিচার একেবারে বিনামূল্যেই ব্যবহার করা যাবে।
এখন পর্যন্ত ২মিলিয়নের বেশি স্ন্যাপ চ্যাটবটের মাধ্যমে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে সামনে এই ফিচার আরও উন্নত হবে। ভবিষ্যতে স্ন্যাপ ম্যাপ, লেন্সেস, গ্রুপ চ্যাটসের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগসাধন করা যাবে।
মাই এআই এমন একটি ফিচার যা আপনাকে জেনারেটিস স্ন্যাপ দিতে সক্ষম। মূলত ব্যবহারকারীরা ভিন্নভাবে এই অ্যাপের সঙ্গে সংযুক্ত হওয়ার ধারণা থেকেই এমন ফিচার চালু করা হয়েছে। অর্থাৎ আপনার কিছু বলার থাকলে বা পরিকল্পনা থাকলে চ্যাটবটের সঙ্গেই আলোচনা করে নিতে পারবেন।
তবে নতুন ফিচার বিনামূল্য করার পর ওয়াশিংটন পোস্ট একটি রিপোর্টে জানায়, এই চ্যাটবট অনিরাপদ বার্তা দিচ্ছে। এক ব্যবহারকারীর বয়স ১৫ হওয়ার পরও তাকে কিভাবে মদের ঘ্রাণ লুকাতে হয় সে বিষয়ে পরামর্শ দিয়েছে চ্যাটবটটি। এমন আরও কিছু ঘটনা রয়েছে যা কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণহীনতার বার্তা দিচ্ছে। তবে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই চ্যাটবটকে কৌশলে প্রশ্ন করে উত্তর বের করছেন। আমাদের নীতিমালার সঙ্গে অনেক বিষয় না মিললে তারা এই কৌশলের আশ্রয় নেন।' পরে বয়স অনুপাতে যেন চ্যাটবট ভিন্ন উত্তর দিতে পারে সেজন্য আপডেট আনা হয়। স্ন্যাপচ্যাট সামনেই চ্যাটবটে প্যারেনশিয়াল কন্ট্রোল যুক্ত করবে জানিয়েছে। আপাতত তরুণ ব্যবহারকারীদের কাছে স্ন্যাপচ্যাট আরও আকর্ষণীয় করার কাজ করছে কোম্পানিটি।
