কলকাতা বাংলা সিনেমা নায়িকা মিমি চক্রবর্তী শুটিং সেটে আহত হয়েছেন। বাঁ হাতের শাহাদাত আঙুল কেটে যাওয়ায় তাতে চারটি সেলাই পড়েছে। কয়েকটি ছবি পোস্ট করে আহত হওয়ার বিষয়টি নিজেই জানান তৃণমূলের এই সাংসদ।
মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে আহত হওয়ার খবর জানান। এসব ছবিতে দেখা যায়, বাঁ হাতের শাহাদাত আঙুলের একাধিক স্থানে কেটে গেছে। প্রিয় অভিনেত্রীর ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুরা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে মিমি চক্রবর্তীর টিমের এক সদস্য বলেন, ‘শুটিং সেটে প্লেট ভেঙে অভিনেত্রীর হাতে ঢুকে যায়। এরপর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। আপাতত বিশ্রামে রয়েছেন, আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি।’
মিমির প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘দ্রুত সেরে ওঠো তুমি।’ জবাবে মিমি লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ।’ নুসরাত জাহান লিখেছেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি।’

‘শরতের জবা’ নিয়ে কুসুম