তানোর (রাজশাহী) সংবাদদাতা
তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ২৫ জুলাই কলমা ইউনিয়ন চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩০ জুন। মনোনয়ন বাছাই ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি কলমা ইউনিয়ন চেয়ারম্যান লুত্ফর হায়দার রশিদ ময়না পদ ছেড়ে দিলে ওই পদটি শূন্য হয়।
