মধুখালীতে ঈদের দিন আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ঈদের এক দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বৃহস্পতিবার মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন।
গণবিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় রাস্তার মোড়ে মোড়ে উচ্চস্বরে সাউন্ডবক্স, লাউড স্পিকার বাজানো, অশ্লীলভাবে নাচগান করা, আতশবাজি ও পটকা ক্রয় বিক্রয় ও পোড়ানোসহ সব ধরনের অসামাজিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো। নির্বাহী ম্যাজিস্ট্রেট তার অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা দিয়েছেন। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এই গণবিজ্ঞপ্তি জারিতে সর্বসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এই আইন সব সময় চালু রাখার দাবি জানান অনেকে।
