বরিশালে ৩৫ লাখ রেণু পোনা জব্দ, আটক দুই

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৫৭

বরিশাল অফিস

পাচারকালে সদর নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ লাখ রেণু জব্দ ও দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ঢাল থেকে খুলনাগামী মীমজাল পরিবহনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলনার হাংরিটানা এলাকার জনি ও কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামের ফয়সাল মুন্সী। এরমধ্যে ফয়সাল মুন্সী মীমজাল পরিবহনের কন্ট্রাকটর।

বরিশাল সদর নৌ-থানার সেকেন্ড অফিসার এসআই মো. রেজাউল করিম জানিয়েছেন, আটককৃতদের থানায় রাখা হয়েছে এবং তারা পাচারের কথা স্বীকার করেছে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।