মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন বন্দরখোলা এলাকার এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
নিহত বাবুল মুন্সী (৫২) শিবচরের চর কমলাপুর এলাকার কুটিয়া মুন্সীর ছেলে।
আহতরা হলেন মামুন হাওলাদার (১৮), নিরব মুন্সী (১৬), মানিক ফকির (২০)।
শিবচর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লাহ হেল বাকী জানান, বৃহস্পতি বিকেলে সার্ভিস লেন দিয়ে বাবুল মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পেছন থেকে উপজেলার সাড়ে বিশ রশি এলাকার মামুন হাওলাদারের মোটরসাইকেলটি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে উভয় মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাবুল নিহত হন। এঘটনায় দুই মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
