১৪৪৪ হিজরির শেষ জুমাবার শুক্রবার (২১ এপ্রিল)। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনোদিন আর পাওয়া যাবে না।
দেখা যায়, বেলা ১১টা থেকে মসজিদে মুসল্লিরা প্রবেশ করতে শুরু করেন। যতই আজানের সময় ঘনিয়ে আসছিল, মুসল্লিদের আনাগোনা বাড়তে থাকে। অনেকেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে।
মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দূরদূরান্ত থেকে বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসাদের অনেকেই একইসঙ্গে টুকটাক কেনাকাটার পরিকল্পনা নিয়েই এসেছেন।
অনেক মুসল্লিকে জাতীয় মসজিদে নামাজ পড়তে আসার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা গেছে। বেশিরভাগই ক্লিক ক্লিক শব্দে সেলফিতে ছবি জমা করছেন ফোনে।
