এম এ হামিদ খান
সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ
ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল
শূন্যস্থানের বামে Articile এবং Adjective থাকলে শূন্যস্থানে Noun হবে। যেমন : A good proposal will be
accepted by the committee.
Rule-01: Stop এর পর verb এর সাথে ing হয়। যেমন : Stop writing.
Rule-02: Start এরপর Verb এর সাথে ing হয়। যেমন: Start cooking.
Rule-03: শূন্যস্থানের (-) বামে Adverb থাকলে শূন্যস্থানে Adjective হবে। যেমন : The girl is very nice.
Rule-04: শূন্যস্থানের (-) বামে Be Verb এবং ডানে Preposition থাকলে শূন্যস্থানে Adjective বসাতে হবে।
যেমন : Jemi is expert in computer.
Rule-05: Noun বাক্যের শেষে থাকলে শূন্যস্থান (-) থাকে এবং পরে ক্রিয়া/সাহায্যকারী ক্রিয়া থাকে তবে শূন্যস্থানে Noun ব্যবহার
হয়। যেমন : Honesty is the best policy.
Rule-06 : শূন্যস্থানের বামে Articile এবং Adjective থাকলে শূন্যস্থানে Noun হবে। যেমন : A good proposal will be
accepted by the committee.
Rule-07 : Preposition এরপর Verb এর সাথে ing হয়। যেমন : Mr. Prottoy is fond of reading.
Rule-08: of/without/by/from/for/in এর পর Verb এর সাথে ing হয়। যেমন: You can not prosper in life
without working hard.
Rule-09: শূন্যস্থানের বামে few/a few/little/ a little/much/none/many/only/every.
some/any/no ইত্যাদি থাকলে
শূন্যস্থানে Noun হবে। যেমন: I have few friends.
Rule-10: শূন্যস্থানের বামে সাহায্যকারী ক্রিয়া এবং ডানে Noun থাকলে শূন্যস্থানে Noun ব্যবহার হবে।
যেমন: The table is made of wood.
Rule-11: দুটি Noun এর বামে Preposition ব্যবহার হবে। যেমন: He is a child of future.
Rule-12: শূন্যস্থানের বামে Article এবং ডানে Noun থাকলে শূন্যস্থানে Adjective হবে। এছাড়া অর্থানুসারে Adjective হতে
পারে। যেমন: A truthful man is honored by all.
Rule-13: শূন্যস্থানের বামে Subject এবং ডানে Preposition তার পর Noun থাকলে শূন্যস্থানে Adjective হবে। যেমন: The
girls expert in ICT can shine in life.
Rule-14: শূন্যস্থানের বামে Subject, ডানে Verb ছাড়া অন্য Word থাকলে শূন্যস্থানে Tense অনুসারে Verb হবে।
যেমন : I Shall go home tomorrow.
Rule-15: শূন্যস্থানের পূর্বে Noun/pronoun এবং তার পর বাক্যে Verb ছাড়া অন্য Words থাকলে শূন্যস্থানে Were হবে।
বাক্যের অর্থের উপর নির্ভর করে Tense অনুযায়ী Verb ব্যবহার করতে হবে।
যেমন: He goes to market every day.
Rule-16: অনেক ক্ষেত্রে ব্র্যাকেটের Verb টি passive form হয় এবং এর পরে অন্য একটি verb থাকলে দুটির মধ্যে to বসে।
যেমন : You are not allowed to leave the room.
Rule-17: শূন্যস্থানের ব্রাকেটে Adverb এবং ডানে Noun phrase থাকলে শূন্যস্থানে Tense অনুযায়ী Verb বসে।
যেমন : He never tells a lie.
Rule-18: Have/has/had/passive voice এর মূল verb past participle হয়। যেমন: He has done the task.
Rule-19: শূন্যস্থানের পূর্বে কিছুই না থাকলে এবং পরে Verb ছাড়া অন্যান্য শব্দ থাকলে তা যদি Imperative Sentence হয়
তাহলে শূন্যস্থানে Verb এর present form হয়। যেমন: Take care of your health.
Rule-20: Verb এবং Noun এর বামে অধিকাংশ সময় Preposition ব্যবহার হয়।
যেমন : A pen was bought her little daughter.
