বদরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৫৯

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সোহাগ রায় (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দামোদরপুর ইউপির ঠনঠনিয়াপাড়া আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু সোহাগ দামোদরপুর ইউপির ঠনঠনিয়াপাড়া আমবাগান এলাকার কৈরব রায়ের ছেলে। 

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. জামিল রেজা জানান, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।