পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা
ময়মনসিংহ প্রতিনিধি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপসু) ময়মনসিংহ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা শুক্রবার দুপুরে নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশারফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা উদ্বোধন করেন বাপসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন। অতিথির বক্তব্য রাখেন বাপসু ঢাকা (উত্তর) বিভাগীয় দলনেতা আমিরুল ইসলাম, বাপসু ঢাকা (উত্তর) বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গাজী মো. হাসান উদ্দিন, বাপসু কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বাপসু ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস।
জামুর্কি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরের জামুর্কি ইউনিয়ন শাখার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মীর শরীফ মাহমুদ। জামুর্কি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, আওয়ামী লীগ নেতা মো. মাকসুদুর রহমান খান প্রমুখ।
অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক কর্মশালা
মাগুরা প্রতিনিধি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর তত্ত্বাবধানে শুক্রবার মাগুরায় তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কারী শাহ আলম সৈকত ছাড়াও রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন মাছরাঙ্গা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট বদরুদ্দোজা বাবু।
ধামরাইয়ে বিনামূল্যে চিকিত্সাসেবা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা ধামরাইয়ের রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ে শুক্রবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ঢাকা কলেজ এইচএসসি ৮৯ ফাউন্ডেশনের উদ্যোগে ইফাজ তাহিয়া এগ্রোফার্ম, খান অ্যাসোসিয়েটস ও ডিইউডিএসএফ-এর সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেঘনা ব্যাংক লিঃ- এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম। ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। ডা. লে. কর্নেল আল আমিন সালেক, রবিউল ইসলাম সরকার, ডা. আতিকুল বারীসহ প্রায় অর্ধশত বিশেষজ্ঞ চিকিত্সকের দল বিভিন্ন রোগের চিকিত্সা দেন।
ঘিওরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা ঘিওরে বৃহস্পতিবার সমাজ সেবামূলক প্রতিষ্ঠান এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় ডায়বেটিস ও হূদরোগবিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াজুরি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্(এসডিআই)-এর ব্যবস্থাপনায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ)-এর আর্থিক সহায়তায় এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের হূদরোগ, মেডিসিন ও বাতজ্বর বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. তানভীর আহমদ প্রমুখ।
দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা মুরাদনগর সামাজিক উন্নয়ন সংস্থা ও দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের মাস্টারপাড়ায় সংগঠনের নিজ কার্যালয়ে এ বৃত্তি দেয়া হয়। সংগঠনের সভাপতি ও কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের অধ্যক্ষ নুরুল হক ভূইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি খোকন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র দেবনাথ প্রমুখ।
০০
