ক্রিকেটারদের ঈদ উদযাপন

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৫:৫৭

আজ সারাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সেই তালিকায় আছেন ক্রিকেটাররাও। সারা বছর ব্যাটে-বলের ব্যস্ততা ফেলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অধিকাংশ ক্রিকেটার ফিরেছেন আপন নীড়ে।

সারা বছর মাঠ ও মাঠের বাইরে আলোচনার শীর্ষে থাকেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। এরপর থেকে শুনা যাচ্ছিলো যুক্তরাষ্ট্রে স্ত্রী ও ছেলে-মেয়েদের সঙ্গে এবারের ঈদ কাটাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এবার মাগুরাতে ঈদ কাটাচ্ছেন সাকিব। মাগুরা শহরের নোমানী ময়দানে বাবা মাশরুর রেজার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছে জানান তিনি।

জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম ঈদ পালন করছেন নিজ শহর বগুড়ায়। শহরের মাটিডালী ঈদগাহ মাঠে ঈদের বাবা মাহবুব হামিদের সঙ্গে আদায় করেন ঈদের নামাজ। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দোয়া চান আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য।

 

নিজ শহর ময়মনসিংহে ঈদ পালন করা মাহমুদউল্লাহ রিয়াদ। ফেসবুকে ঈদের শুভাচ্ছে জানিয়ে তিনি লিখেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের চেতনা সারা বছর আপনার সাথে থাকুক এবং আপনার জীবনকে কল্যাণ ও অনুগ্রহে পূর্ণ করুক।’

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ঈদ করছেন ঢাকায়। ঈদের শুভেচ্ছে জানিয়ে তিনি লিখেন,  ‘আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে ঈদ মোবারক জানাই! আসুন এই শুভ দিনে এবং তার পরের দিনগুলোতেও ভালবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে থাকি। মহান আল্লাহ আমাদের ভালো কর্মগুলোকে কবুল করুন এবং ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা একটি বরকতময় ঈদ দান করুন।’   

 

 

 

 

ইত্তেফাক/জেডএইচ